*নন্টে - ফন্টে* স্বর্গীয় নারায়ণ দেবনাথ এর অনুমোদিত *নন্টে - ফন্টে* এর চিত্রায়ন করা *সর্বপ্রথম ফিচার ফিল্ম* - *জালান ইন্টারন্যাশনাল ফিল্মস প্রযোজিত* *সারসংক্ষেপ : -* হিরাগঞ্জ আর মতিগঞ্জ কেঁপে ওঠে - নন্টে ফন্টের তান্ডবে। ১২ বছরের দুই পুঁচকের জ্বালায় জেরবার সবাই। তাঁদের জ্বালায় অতিষ্ট হয়ে *হাতী স্যারের* হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাঁদের পরিবার। অগত্যা দুই পুঁচকে এসে ওঠে হোস্টেলে। ঠাঁই হয় একই ঘরে। শুরু হয় দুজনের লড়াই। কে বড়ো? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায় , তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কিভাবে নন্টেকে ঘায়েল করবে। এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর - *কাঁকড়াকে*। *কাঁকড়া, ড্রাগনের পরিবারের এক অন্যতম সদস্য।* *ড্রাগনের অনেক স্বপ্ন*। তার হাত দিয়েই তো তৈরী হয়েছে কতো নামকরা চোর, জালিয়াত। উঃ- ভাবা যায়...... চোর ডাকাতে চারপাশ ভরিয়ে দিতে পারলে তাকে আর পায় কে? অন্য দিকে চোর ধরে হাতী স্যারের বাহবা কুড়ায় নন্টে - ফন্টে। জ্বলে ওঠে *কেল্টুদা*। কেল্টুদা নন্টে ফন্টের থেকে বেশ কয়েক বছরের বড়ো। *হোস্টেলের মনিটার।* সবাই কেল্টুদাকে সমীহ করে চলে। কেল্টুদা নন্টে - ফন্টের খাবার ঝেড়...